নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের গোসাইগাঁও শাখা থেকে নিয়মিত বেরোয় মুখপত্র তথা সাহিত্য পত্রিকা ‘সীমান্ত’। এর সর্বশেষ সংযোজন অষ্টম সংখ্যা, জানুয়ারি ২০২২। সম্পাদক বন্দন দেব। সম্পাদকীয় দপ্তরে সহসম্পাদক দেবাশীষ দে’র বাইরেও আছেন স্বপ্না বল, কৃষ্ণকান্ত সূত্রধর, রীতা দেবনাথ মুখার্জী এবং শ্যামল দেবনাথ। ১০৯ পৃষ্ঠার ব্যাপক আয়োজনে সন্নিবিষ্ট হয়েছে সাহিত্যের ভিন্ন ধারার রচনার পাশাপাশি শাখা সংবাদ এবং সদস্যসূচি। আছে ৯ টি প্রবন্ধ, ১৬ টি কবিতা, ৬ টি ছোটগল্প, ‘সাময়িক প্রসঙ্গ’ বিভাগে তিনটি বিশেষ অণু নিবন্ধ এবং ‘কচিকাঁচাদের বিভাগ’-এ ৪ টি কবিতা। শাখা কর্মাধ্যক্ষের প্রতিবেদনের বাইরে সম্পাদকীয়তে আছে শাখা সম্মেলনের উদ্দেশ্য বর্ণনার পাশাপাশি পত্রিকা নিয়ে গভীর প্রত্যয়ের সুর – ‘একটা সময় এই ‘সীমান্ত’ই হবে সময়ের এক বাংলা ভাষার কালজয়ী মূল্যবান দলিল যা ভবিষ্যৎ প্রজন্মকে দেখাবে এক আশার আলোর মসৃণ পথ।’ প্রবন্ধ বিভাগে ‘বড়ো-কছারী জনগোষ্ঠীর আদি কথা ও কয়েকটি সামাজিক প্রথা’ শিরোনামে অধ্যাপক দেবাশীষ ভট্টাচার্য তুলে ধরেছেন বড়ো-কছারীদের অন্ন বস্ত্র বাসস্থান সহ যাপন কথার এক সংক্ষিপ্ত অথচ সার্বিক বাখান। ডঃ দীপক কুমার রায় সমাজে ...
স্বপ্নের ফেরিওয়ালা