Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪১৩

রাত দখল

অন্যায় যে করে আর অন্যায় যে সহে ঘৃণাদহনে হোক সে সমান সমান কিন্তু .... অন্যায়কারীকে যে বাঁচায় উঠেপড়ে রক্ষণাবেক্ষণে শক্তি বুদ্ধি দিয়ে , তার দহন হোক হাজার গুণিতকে । বিচার চাই , বিচার হোক তাবৎ অত্যাচারীর বিচার হোক ভ্রষ্ট নষ্ট ধর্ষক - দরদির । নিপাত যাক সব অপরাধী ধর্ষক নিপাত যাক সব অপরাধী সমর্থক নিপাত যাক সব পাপীদের রক্ষক । চলো বেরোই রাত দখলে নির্মূল করি আঁধার রাতের বিভীষিকা দিনের আলোর মতোই রাত হোক ভীতিহীন এ সমাজ হোক অমলিন । থাকবে না কোনো স্বঘোষিত দাদা দিদি থাকবে না কোনো ভাইপো ভাইঝিবাদ , উপড়ে ফেলতে হবে গোটা সিঁড়ি এ সিঁড়ির ধাপে ধাপে দুর্নীতি । চলো এক হই , হাতে হাত ধরে ধরে পায়ে পায়ে হাঁটি পথ বিশ্ব জেগেছে আজ , ভেঙেছে ধৈর্য - বাঁধ নিশান উড়িয়ে ছুটুক বিজয় রথ ।