Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক বজ্রকণ্ঠ আগরতলা ০২-১০-২০২৪

সৃষ্টিসুখের কাব্যিক প্রকাশ - ‘অরুণোদয়’

কিছু গল্প , কিছু প্রবন্ধ লিখলেও এবং এসব নিয়ে ডিজিটাল প্রিন্টের এক ফর্মার বই বেরোলেও মধুমিতা দত্ত মূলত কবি । সম্প্রতি এমনই আকারে প্রকাশিত হয়েছে তাঁর কাব্যগ্রন্থ ‘ অরুণোদয় ’ । সম্ভবত প্রথম কাব্যগ্রন্থ । নিবেদক নীরব আলো প্রকাশনী , কলকাতা । মধুমিতার কবিতা মূলত স্মৃতিচারণ নির্ভর । জীবনের সুখ দুঃখ , চাওয়া পাওয়া , প্রাপ্তি অপ্রাপ্তিকে শব্দবন্দি করে রাখার গরজ । কবি হতে চাওয়া নয়, কবিতায় জীবনটাকে ধরে রাখার প্রয়াস। তাই কোনও নির্দিষ্ট বিষয় নয়, বিস্তৃত ভাবনায়, অনুষঙ্গে সাজাতে চেয়েছেন অনুভব-অনুভূতি। বইয়ে কোনও ভূমিকা নেই যদিও সেই ভূমিকা শেষ মলাটে প্রথম পুরুষে আছে লিপিবদ্ধ। কবিতার অন্দরে প্রবেশ করার আগে সেখানে একটু চোখ রাখা যাক - ‘...বিবিধের ভিড়ে অতি ছোট্ট একটি পরিচয়, সৃষ্টিসুখের আনন্দে আপন খেয়ালে লিখে যাই - ছড়িয়ে দিই পরিচিত মহলে। কখনও ভালোবাসার কবিতা উচ্চারণ করি খোলা গলায়, কখনও বা গান। ...আবার মাঝে মধ্যে মানবাত্মার অন্বেষণের মধ্য দিয়ে নিজেকে চিনে নেওয়ার এক প্রতিশ্রুতি, নানা ধরনের লেখার সাথে চলছে অন্তরের নিবিড় অন্বেষণ আর ভালোবাসার নিবিড় অনুধ্যান...।’ এই অন্বেষণ, এই প্রাণের অস্তিত্বেরই আখরছবি হিস...