মাঝে মাঝেই দুচোখে জেগে ওঠে মেঘমল্লার গভীর রাতে বর্ষা আসে ঝমঝমিয়ে। পাষাণীর কাজল চোখে আজীবন বর্ষাঋতু ভালোবাসাহীন আদিখ্যেতাহীন...... এক একটি সাদাকালো বর্ষাযাপন আর রাত গভীর হলেই হৃদয়ে জমাট বাঁধে ঘন কালো মেঘের শামিয়ানা, জমা হয় ছলছল জলকথা, থইথই বর্ষাযাপন ব্যথা। মেঘমেদুর এ বর্ষা যাপনে কেন শুধু বাজে মল্লার ? বৃষ্টিভেজা মধ্যদিনে ওঠে না কেন বিলাসখানি বাহার ? অতীত কথারা সব অলীক হয়ে যায় একদিন বিন্দু বিন্দু বৃষ্টিবারি বয়ে চলে নিশিদিন জীবনধারারই মতো বহমান সাগরমেঘের পানে। মরুকথা সমাপনে গড়ে ওঠে জলছাপ ইতিহাস ভেঙে যায় সব যাপন ব্যথা, ভালোবাসাবিহীন।
স্বপ্নের ফেরিওয়ালা