Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১০৮

সেই ভাষা আজ দোলায় মন

  সেই ভাষা আজ দোলায় মন   আমার অন্তরে সেই ভাষা যেখানে আমার শেকড় আছে , যেখানে শেকড়ের ভাষা আছে । আছে সকাল বেলার ব্যথা আছে দিনমানের অগুনতি সব কথা , আছে গভীর রাতের পদ্মা মেঘনা ক্ষণ ।   আমার মননে সেই ভাষা আমার মন পড়ে রয় নিশি দিন , যে ভাষা তে সুখের আঁতুড় ঘর । যেখানে বাঁশের কাঠি মাথায় নিয়ে রাজকন্যা ঘুমিয়ে থাকে , সিংলা কিংবা কুশিয়ারার দুন্দুবুড়ি হয়ে ।   আমার হৃদয়ে সেই ভাষা যে ভাষা তে জানতো না মন লুকিয়েছিল সুখের ভবিষ্যৎ । কিংবা শুধুই বিস্মৃত হাতছানি বরাক পারের বেভুল মানস ছন্দে কাটবে বেলা জীবন পথে এমনি ।   আমার বিশ্বাসে সেই ভাষা যে ভাষা তে অতীত সাদা কালো এক আখরের ফারাক দেখায় ভাষার রকমফের । এবার , সোনার ফসল কাঁপন ধরায় শুধু মাঝপথে আজ সঘন হারাই খেই দোলাচলে কলং কিংবা কলংমারই বুকে ।   আমার সত্ত্বায় সেই ভাষা কালের স্রোতে জীবন যাপন বেলা । উর্বর সেই ভাষা তে ফের আজ একই দেহে বইবে অবাক ধারা । মহাবাহুর একটি হাতে সুবর্ণশ্রী বয় আরেক হাতে আগলে রাখে সুরমা সুরের লয় ।