Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৩

২২শে শ্রাবণ - মৃত্যু

  ২২শে শ্রাবণ - মৃত্যু   এক স্তব্ধ নীরবতা অস্তিত্বের বিলোপ । যৌবনের শেষেই যার শুরু , সেই বিশ্লেষণ , সেই মনন - চিন্তন । ভরা তরী থেকে ভরাডুবির - অহরহ ভয় , অনিঃশেষ ভাবনা । শ্রেষ্ঠ মানব তুমি তুমিও শেষে মৃত্যু ভয়ে জর্জরিত ? দেদীপ্যমান হৃদয়ের কোলাহল নিমেষে নির্বাপিত , অস্তিত্বের অভাবনীয় সংকট । ছিল যা , সত্যিই কি তা ? শেষের সেদিন অগস্ত্য যাত্রা কেমনে ভুলি , কেমনে বোঝাই তুমি তো ছিলে - আজ যে তুমিও নেই । আজ বসুন্ধরা তোমার অগোচরে কাল আমিহীন এ পথে পড়বে কার পদচিহ্ন ? বহু যুগের ও পার হতে তুমি কি দেখতে পাও ? হে আমার অদেখা অতীত , হে মহামানব , হে আমার প্রিয় ?