২২শে শ্রাবণ - মৃত্যু
অস্তিত্বের
বিলোপ।
যৌবনের শেষেই যার শুরু,
সেই বিশ্লেষণ, সেই মনন-চিন্তন।
ভরা তরী থেকে ভরাডুবির -
অহরহ ভয়, অনিঃশেষ ভাবনা।
শ্রেষ্ঠ মানব তুমি
তুমিও শেষে
মৃত্যু ভয়ে জর্জরিত ?
দেদীপ্যমান
হৃদয়ের কোলাহল
নিমেষে নির্বাপিত,
অস্তিত্বের
অভাবনীয়
সংকট।
ছিল যা, সত্যিই কি তা ?
শেষের সেদিন অগস্ত্য যাত্রা
কেমনে ভুলি, কেমনে বোঝাই
তুমি তো ছিলে -
আজ যে তুমিও নেই।
আজ বসুন্ধরা তোমার অগোচরে
কাল আমিহীন এ পথে
পড়বে কার পদচিহ্ন ?
বহু যুগের ও পার হতে
তুমি কি দেখতে পাও ?
হে আমার অদেখা অতীত,
হে মহামানব, হে আমার প্রিয় ?
যৌবনের শেষেই যার শুরু,
ভরা তরী থেকে ভরাডুবির -
শ্রেষ্ঠ মানব তুমি
তুমিও শেষে
মৃত্যু ভয়ে জর্জরিত ?
নিমেষে নির্বাপিত,
ছিল যা, সত্যিই কি তা ?
কেমনে ভুলি, কেমনে বোঝাই
তুমি তো ছিলে -
আজ বসুন্ধরা তোমার অগোচরে
কাল আমিহীন এ পথে
পড়বে কার পদচিহ্ন ?
তুমি কি দেখতে পাও ?
Comments
Post a Comment