এমন দিনটি আসুক ফিরে ফিরে আজ বাঁকা চাঁদের জ্যোৎস্না মেখে সবাই যখন ভাসছে প্রেমের সুখস্বপনে আমি তখন মেঘ পাহাড়ে নিঝুম রাতে স্বপ্নে সাজাই অলীক কল্পনা। আজ অতল থেকে ঘুমের ঘোরে গুমরে ওঠে মিলন তান। এমন দিনটি আসুক ফিরে ফিরে এমনি করে বর্ষ শুরুর বেলায় এক দিন তো মিলবো আবার অন্য কোনো জীবন নদীর তীরে জুম পাহাড়ি নতুন পথের ধারে। আবার তবে রইব চেয়ে গভীর বনানীতে - একই ছাতার তলায় বৃষ্টিভেজা এক দুপুরে - গরম চা-এর চুমুক সাথে চুমুর দূরত্বে ফারাক বিহীন অবাক কাছাকাছি।
স্বপ্নের ফেরিওয়ালা