সদ্য পেরিয়েছি আমরা প্রজাতন্ত্র দিবস কিংবা সাধারণতন্ত্র দিবস কিংবা গণতন্ত্র দিবস । রাজতন্ত্র আর নেই । সুতরাং রাজাও নেই , প্রজাও নেই । তবে প্রজা অর্থে সাধারণ লোক অর্থাৎ জনগণ অবশ্যই আছেন এবং দেশে এদেরই আধিক্য । এরাই সরকার নির্বাচিত করেন এবং সেই সরকার গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করেন । সুতরাং আজ সাধারণতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবসের পরিপ্রেক্ষিতে আসুন একটু দেখে নেওয়া যাক আমরা সাধারণ মানুষেরা এ দেশে কতটুকু গণতান্ত্রিক জীবন যাপন করছি এবং কতটুকু গণতান্ত্রিক জ্ঞান আহরণ করেছি । পত্র পত্রিকা কিংবা সামাজিক মাধ্যম খুললেই দেখা যায় শিক্ষিত মানুষের লেখালেখির প্রাচুর্য । দুঃখজনক ভাবে এর অধিকাংশই নঞাঁর্থক । এসব দেখে মনে হয় এই দেশে এই মুহূর্তে পজিটিভ বলতে কিছুই নেই একমাত্র করোনা রোগীর বাইরে । একটি কথা প্রায়শঃই দেখতে পাওয়া যায় - দেশ আজ অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে । কিংবা দেশের সামনে আজ সমূহ বিপদ । অথবা দেশটাকে ওরা বিক্রি করে দিচ্ছে । সরকার গভীর ঘুমে আচ্ছন্ন । এসব পেটেন্টমার্কা কিছু শব্দাবলি চলে আসছে যুগ যুগ ধরে এবং আমরা এসব শিখে নিয়ে চর্বিতচর্বণ করেই যাচ্ছি । প...
স্বপ্নের ফেরিওয়ালা