এ মন বড় নরম মাটির তাল, কেউ বলে , যা শিখেছ - সব মিথ্যে ইতিহাস কেউ বলে , তাই ? বৃথা এত পরিহাস । এ মাটি আবাদ করেছে কেউ গড়েছে আপন করে , ভেঙে করে চৌচির। আজ সবকিছু হয়েছে স্থির । কথার ভেতর লুকিয়ে থাকে কত কথা। ছন্নছাড়া কিছু , কিছু পরিপাটি নিটোল কারো সবেতেই তালগোল । সব থেকে যায় লুক্কায়িত , ঋদ্ধ ভেতরমহল মনের মধ্যে নিত্য হিসেবনিকেশ, বাইরে শুধুই বাহবা , বাহবা , বেশ । মন ভুলেনি কথার সাগর , মিথ্যে বড়াই। হোক না মিছে তবু তোমার , আমার সেই ইতিহাস চাই । আজ, মাথার ভেতর শুধুই নিরেট ছাই । আর আছে শুধু জল, শেষের বেলায় - এ দু ’ টোই সম্বল । একদিন তো শব হবে সব। লেখা আছে কপালে, অমোঘ সত্য সার ছাই হবে দেহ কিংবা মেলাবে মাটিতে, মিছে আসা ধরণীতে। মিছে শুধু আসা যাওয়া, মিছে এ তরণী বাওয়া কুড়িয়ে নেওয়া টুকরো সুখেই আত্মহারা সেই বেলা , কিছু খুনশুটি খেলা। যতটা সুখ , বহুগুণ দায়, প্রজন্মসুখের নির্মাণ - সুখ দায়। স্বেদবিন্দুধারা ঝরেছে অঝোর ধারায়। শুধু ছোটাছুটি এধার ওধার, খুঁজে মরা শুধু পায়ের তলায় শক্ত মাটির আধার। কত নদীপথে বয়ে গেছে কত জল, গর্ভজল থেকে চিতাজল সেই নদী জানে সব কথা, গহ্বরে যার ধরা আছে সব অনন্ত...
স্বপ্নের ফেরিওয়ালা