ঈশ্বর প্রণামী ভালো করে ঘুম হয়নি রাতে । বিয়ে বাড়িতে অধিবাসের রাতে ঘুম ভালো হয় না কারোরই। গান, বাজনা, নানা রকমের কথাবার্তার শব্দে আধো ঘুমে জেগে থাকে সবাই - যারা বাইরে থেকে আসে নিমন্ত্রিত হয়ে। আর বয়স্কা মহিলাদের একসাথে বসে সেই পুরোনো দিনের খেয়াল কিংবা ঠুমরির সুরে গাওয়া ‘গীত’ যদিও এখন প্রায় ‘হারিয়ে যাওয়া গান’-এর পর্যায়ে চলে গেছে কিন্তু ‘ধামাইল’ ফিরে এসেছে স্বমহিমায়। বলা ভালো নতুন রূপে সুসজ্জিত হয়ে। ধামাইলের ছন্দে এখন পায়ে পা মেলায় কুঁড়ি থেকে বুড়ি। বিহু, ভাঙড়া, ট্যুইস্ট এর ব্লেণ্ডিং হয়ে ধামাইল এখন নাগরিক উদযাপনের অবিচ্ছেদ্য অঙ্গ। তা সারা রাত ধরে এসবের মধ্যে ঘুম তো ভালো হওয়ার কথাও নয়। তবে অভীকের ঘুম না হওয়ার আরোও একটি কারণও আছে। আগামী সূর্যোদয় যে তার কাছে এক স্বপ্নপূরণের সূর্যোদয় সেই কথাটি বারবার ফিরে আসছিল তার মননে, চিন্তনে। দীর্ঘ চল্লিশ বছরের আকুল অন্বেষণের শেষে কোন ছন্দে রূপে যে ফিরে পাবে তার বালক বেলার দিনগুলি সেই স্বপ্নটাই শুধু ঘুরপাক খাচ্ছিল তার সমগ্র সত্ত্বা জুড়ে। ঘুমোনোর চেষ্টায় কতক্ষণ আর জেগে পড়ে থাকা যায় বিছানায় ? শেষমেশ বিছানা ছেড়ে উঠেই পড়ে অভীক। হাতঘড়িটা আজকাল ঝাপসা দে...
স্বপ্নের ফেরিওয়ালা