Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক ১১-০৭-২০২২

বিন্যস্ত ভাষ্যে অনন্ত ব্যথার কাব্যগ্রন্থ - ‘নগ্ন পায়ের মেয়ে’

‘ ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে প্রজাপতি বুনোহাঁস ভালো লাগে দেখতে , জানালার কোণে বসে উদাসী বিকেল দেখে , ভালোবাসি এক মনে কবিতা পড়তে । ’ - এবং লিখতে , সম্ভবতঃ বাদ পড়ে গেছে কিংবা এড়িয়ে গেছেন স্বেচ্ছায় । এভাবেই নিজেকে মেলে ধরেছেন কবি সোমা মজুমদার ব্লার্বে । ‘ নগ্ন পায়ের মেয়ে’ কবির প্রথম একক কাব্যগ্রন্থ । প্রচ্ছদ শিপ্রা দত্ত চৌধুরী, প্রকাশক অনুল্লেখিত যদিও পরিবেশনায় কথা বিকল্প পরিবার, শিলচর। অঙ্গসজ্জা ও প্রুফ সংক্রান্ত যাবতীয় কাজ করেছেন ডঃ কাত্যায়নী দত্ত চৌধুরী ও ডঃ মধুমিতা ঘোষ। এর আগে কবির যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে দু ’ টি - জানা গেল ব্লার্ব থেকেই । মোট ৭১ পৃষ্ঠার কাব্যগ্রন্থে আছে ৬০ টি কবিতা। পৃষ্ঠাসংখ্যা আরো বেশি হওয়ার কথা ছিল। দু’একটির বাইরে গদ্য কবিতা নেই অথচ অনেকটাই দীর্ঘ কবিতাগুলি। সেক্ষেত্রে কবিতার অবয়ব ভেঙে পংক্তিগুলোকে একত্রিত করে পৃষ্ঠাসংখ্যা কমানো হয়েছে। এতে কবিতার কাব্যধর্ম ব্যাহত হয়েছে, অনেকটাই উবে গেছে কবিতাময়তাও। কবিতার পংক্তিবিন্যাস যথাযথ না হলে যা হয় আরকি। এভাবে স্বকৃত অবিন্যস্ততার বিড়ম্বনা সত্ত্বেও কবিতার শরীরে কবি এঁকে দিতে পেরেছেন যথাযথ শব্দবিন্যাসের মুনশিয়ানা...