Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত প্রান্তজ্যোতি দৈনিক ১২-০৪-২০২২

যে কথা বলা হয়নি - সুশান্ত মোহন চট্টোপাধ্যায়

আপন অনুভবের কাব্যগ্রন্থ - ‘ যে কথা বলা হয়নি ’   মাতৃভাষার গৌরব রক্ষার্থে এগারোটি তাজা প্রাণের বলিদানের নিদারুণ অথচ গৌরবোজ্জ্বল কাহিনি লিপিবদ্ধ আছে যে ভাষার, যে অঞ্চলের ইতিহাসে আসামের সেই বরাক উপত্যকার প্রান্তিক জেলা , হাইলাকান্দিতে বসে যেসব কবি , সাহিত্যিকরা নানা অসুবিধা তথা ঘাত প্রতিঘাতের সঙ্গে পাল্লা দিয়ে উৎকৃষ্ট সাহিত্য সাধনায় কর্মরত রয়েছেন তাঁদের মধ্যে এক উজ্জ্বল নাম কবি সুশান্ত মোহন চট্টোপাধ্যায় । সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর ষষ্ঠ কাব্যগ্রন্থ তথা সার্বিক অষ্টম গ্রন্থ। এই সম্ভার থেকেই সাহিত্য পথে তাঁর নিরলস যাপনকথার সুস্পষ্ট আভাস পাওয়া যায়। ভূমিকায় কবির কথায় - “...... কলম থেমে থাকে না। বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করেও আমরা মাতৃভাষা চর্চায় ব্রতী। ... দীর্ঘ সাড়ে চার দশকের ঊর্ধ্বকাল থেকে আমিও এই প্রয়াসে ব্রতী। কোন প্রশংসা বা পুরস্কারের অভিপ্রায়ে নয়, মাতৃভাষাকে ভালোবেসেই এই কাজ।” ‘কবিমুখ’ শিরোনামে স্থানীয় আরেকজন কৃতি কবি ও সাহিত্যিক কল্লোল চৌধুরী লিখছেন - ‘... তাঁর কবিতায় বর্তমান সমাজ জীবনের নানা সমস্যা উঠে আসে এবং তাতে নারী সমাজের প্রতি তাঁর দুর্নিবার শ্রদ্ধা প্রতিভাত। তাঁর ক...