এই যে আনন্দের তুমি ফি-বছরে বাড়াও পা আর - বিষাদের তুমি , শুধুই মায়া , দিন চারেকের সফরশেষে সদলবলে পাহাড় থেকে শেষের জলযাত্রা। এত যদি ত্বরা তবে একদিন চলো যাই এক সাথে , সর্বভূতে... যাই দূরে , ধরে হাতে হাত। আনন্দে বিষাদে - পরিধি পেরিয়ে এ জীবন হোক কিস্তিমাত। আর নয় আসা , থাক শুধু শেষ যাওয়া বন্ধ হোক এ জীবন তরণী বাওয়া এক সাথে ধরে হাতে হাত। কেন মিছিমিছি বারে বারে , আসব ফিরে ধানশিরি কিংবা সিংলা তীরে ?
স্বপ্নের ফেরিওয়ালা