Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ২৩১

সাক্ষাৎকারে এক টুকরো উত্তর-পূর্ব - ‘হাওয়াই আড্ডা’

আড্ডা বা মুখোমুখি কথাবার্তা কিংবা সাক্ষাৎকারগুলো নিশ্চিতভাবে মাটিতে পা রেখেই হয়েছিল তবু তার নাম রাখা হয়েছে ‘হাওয়াই আড্ডা’। কেন ? আসলে একটি রচনা কিংবা গ্রন্থের শিরোনাম যথেষ্ট গুরুত্ব পায় পাঠকের মন-মননে। হিন্দিতে বহুল পরিচিত ‘হাওয়াই অড্ডা’ (অর্থাৎ বিমান বন্দর) শব্দটি আমাদেরও মগজস্থ হয়ে গেছে দেশীয় সূত্রে। আবার আড্ডা অর্থে একত্রবাসে উচ্চারিত কথোপকথন। এসব মিলিয়েই এক ব্যঞ্জনাত্মক নামকরণ। তবে এ শুধু এই গ্রন্থেরই শিরোনাম নয় এ হচ্ছে এই অঞ্চলের লেখালেখির ইতিহাস, সমাজ, দর্শন, রাজনৈতিক প্রেক্ষিত, এসব কিছুকে ইনডেপথ অ্যানালাইসিসের মাধ্যমে ঠিকঠাক তুলে ধরার লক্ষ্যে পূর্ব-প্রকাশিত সাক্ষাৎকার-পর্বেরও শিরোনাম। প্রদীপ মজুমদার ত্রিপুরার এবং স্বভাবতই উত্তর-পূর্ব তথা এর বাইরেও সমকালিক কথাসাহিত্যিক মহলে এক পরিচিত এবং অপ্রতিহত নাম। তাঁর সম্পাদিত ‘হাওয়াই আড্ডা’ শীর্ষক সাক্ষাৎকার সংকলনটি সম্পর্কে প্রথম ব্লার্বে রয়েছে - ‘আজ থেকে প্রায় দুই দশক আগে ‘কাগজের নৌকা’র বিভিন্ন সংখ্যায় ‘হাওয়াই আড্ডা’ - এই শিরোনামে যে ইন্টারভিউগুলো প্রকাশিত হয়েছিল ‘হাওয়াই আড্ডা’ বইটি তারই সংকলিত রূপ। এই ইন্টারভিউগুলোর একটি লিটারারি ভ্যালু...