আমি অরিন্দম হবো হ্যালো , কেমন আছিস অরিন্দম ? আছি বন্ধু , থাকাটাই যা - দেশের ঘোষিত অবৈধ নাগরিক ভুল করেছে করণিক , আমি দেব খেসারত - - বিশ্বাস হারিয়েছে অরিন্দম বিশ্বাস । দু ’ যুগ পরের কথোপকথন এমন হয় না , বিলুপ্ত উচ্ছ্বাসে ফুটে উঠে একরাশ বিরক্তি । একান্নবর্তী প্রাণের বন্ধু ছুট লাগায় হয়রানির মহড়ায় পালিয়ে বেড়ায় জাহান্নামের পথের দূরে । আশির ঘরের বাবা মাঝে মাঝেই গল্পকথায় শোনায় স্মৃতিকথা - হিংস্র লোলুপ শ্বাপদ বিদেয় বৃত্তান্ত । বলে , নিজ হাতে গড়া মোর খাসা ঘর - গোড়াপত্তনের উত্তরাধিকার কথা । অসহায় অরিন্দম কী করে বোঝায় হিংসুটে শ্বাপদের হয়নি বিদেয় আজও । আজও ঘৃণার বাস্প ওড়ে দেশের হাওয়ায় অরিন্দম বিশ্বাসরা আজও মাথা কুটে মরে অবিশ্বাস আর ঘৃণার বেড়াজালে । এবার কিন্তু মাঝে মাঝে একাকী বেলায় দ্রোহসুর ছলকে ওঠে হৃদয়তন্ত্রী জুড়ে , আগুনের হলকা চোখে ভস্ম অভীপ্সায় । চরাচরে পারদ চড়ে তরতরিয়ে - এবার তবে দেখে নেব শেষ যুদ্ধে - আমি উত্থিত অরিন্দম । - - - - - - - - - - - ...
স্বপ্নের ফেরিওয়ালা