Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৪৬

একটি বসন্ত - তোমাকে দিলাম

আমার অগু ন তি বসন্ত -ভাঁড়ার থেকে একটি নাহয় তোমাকেই দিলাম। কিংবা হৃদয়পুরের অন্দর থেকে কোনও এক সঞ্চিত বসন্ত বাহা র নতজানু হয়ে লাল গোলাপের মতো তুলে দিলাম আনত তোমার প্রসারিত হাতে আমার একটি বসন্ত তোমারই নামে । হেমন্তিকার ঝরা শেষে আস্ত শীতের ওম মাখা, ভালোবাসার নীল খামে একরাশ ভালো লাগা আমার হৃদয় জুড়ে সঞ্চিত শুভ আশা।   এর পর ই তো ঝরাপাতার পথপাশে   স্থানুবৎ আমি নতজানু হয়ে রই অনাদি অনন্ত কাল -   তুমি একরাশ ব্যর্থ ব সন্তে র মতো   আমার ভেতরে বাইরে ছড়িয়ে দাও কৃষ্ণগহ্বরের মতো রিক্ত, শূন্য আঁধার ।