ওগো আমার ধ্রুবজ্যোতি আজও আমি খুঁজেই ফিরি সেই যে আমার বালক বেলার বন্ধু লিচু চোর , বাবুদের তাল পুকুরে সকাল সন্ধ্যা ভোর । আজও ভাসে সেদিনের সেই বাগিচার বুলবুল , ফুল নেবো না অশ্রু নেবো ভেবে হই আকুল । শিউরে ওঠে আজও হৃদয় শুনে সাম্যের গান যখন দেখি ডুবিছে মানুষ সন্তান মোর মা ' র । আজও শুনি নীরব প্রেমের উথাল পাথাল দোল , সে যে আমার সকাল বেলার ফুল । যাবার বেলায় ফেলে যাওয়া একটি খোঁপার ফুল । আজও আমার হৃদয় দোলে যখন গগনে কৃষ্ণমেঘ দোলে । আজও আমি ভাসি নয়নজলে যখন শুনি - ব্রজের কানাই হারিয়ে গেছে দ্বারাবতী দেশে , বৃন্দাবনের গোপালকে কি মানায় রাজার বেশে । অতীত দিনের কথা কেউ ভুলি না কেউ ভুলি , আজ ঘুমিয়ে আছে শান্ত হয়ে গান কবিতার বুলবুলি ।
স্বপ্নের ফেরিওয়ালা