ওগো আমার ধ্রুবজ্যোতি
আজও আমি খুঁজেই ফিরি
সেই যে আমার বালক বেলার
বন্ধু লিচু চোর,
বাবুদের তাল পুকুরে সকাল সন্ধ্যা ভোর।
আজও ভাসে সেদিনের সেই
বাগিচার বুলবুল,
ফুল নেবো না অশ্রু নেবো ভেবে হই আকুল।
শিউরে ওঠে আজও হৃদয়
শুনে সাম্যের গান
যখন দেখি ডুবিছে মানুষ সন্তান মোর মা'র।
আজও শুনি নীরব প্রেমের
উথাল পাথাল দোল,
সে যে আমার সকাল বেলার ফুল।
যাবার বেলায় ফেলে যাওয়া
একটি খোঁপার ফুল।
আজও আমার হৃদয় দোলে
যখন গগনে কৃষ্ণমেঘ দোলে।
আজও আমি ভাসি নয়নজলে
যখন শুনি -
ব্রজের কানাই হারিয়ে গেছে
দ্বারাবতী দেশে,
বৃন্দাবনের গোপালকে কি
মানায় রাজার বেশে।
অতীত দিনের কথা
কেউ ভুলি না কেউ ভুলি,
আজ ঘুমিয়ে আছে শান্ত হয়ে
গান
কবিতার বুলবুলি।
Comments
Post a Comment