Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক পত্রিকা শিলচর ২৪-০৩-২০২৪

কবির কলমে ভিন্ন ধারার গল্প সংকলন ‘বৃষ্টির আঁচল, রোদের পাড়’

মোট ১১ টি গল্পের সংকলন । একটিকে অণুগল্প হিসেবে আখ্যায়িত করা যায় । বাকি দশটি ছোটোগল্প । ভিন্ন আঙ্গিকের ব্যতিক্রমী গল্প সব । আসলে গল্প অর্থাৎ কাহিনি এখানে মুখ্য নয় । গল্পটাই মুখ্য অর্থাৎ গল্প বলার বা লিখার মুনশিয়ানা , তার চলনবলন , বুনোট আর শব্দ - ভাষার উৎকৃষ্টতাই প্রধান । এমন সজ্জা পেলে পাঠক বর্তে যান , গল্প না হলেও চলে । তবু গল্প । পরতে পরতে রূপক আর উপমা । শব্দব্রহ্ম সটান নেমে এসেছেন গল্পের মধ্যে । স্থান , কাল , পাত্রের সুসজ্জিত বয়ান । কিছু বয়ান , কিছু অনুরণন অনুভব করা যাক - ( ১ ) ‘ আকাশের দিকে চোখ , সেখানে বাবার হাসিমুখ । বাবা দেখাতেন কালপুরুষ …… বুড়ো হয়েছেন বলেই হয়তো এখন সব খারাপ , আগের সব ভালো । ঘুরেফিরে সব পুরোনো ছবি । পাঁচ পুরুষের ভিটে একদিন হয়ে গেল অন্য দেশ । এ কেমন মজা । সেই একই মাটি , একই জল , একই বাতাস , একই ছায়া পলকে হল পর । অযুত ভয় - মৃত্যু - আগুন - বারুদ পেরিয়ে শরণাগত …… পেরিয়ে এসেছেন কত আগুনের নদী , বারুদের পাহাড় । তাই স্থিত হওয়ার কথা ভাবেননি কোনোদিন । মাটির প্রতি তাঁর নেই কোনো টান । ধামাইল ছাড়া কলুর বলদ এখন খুব তাড়াতাড়ি চলে যেতে চান । … ( গল্প - চতু...