আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি ধূ লায় ধূ লায় ঘাসে ঘাসে । দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি উ র্ধ্বে ভাসে ।। মুক্তির গানে , আর্তির গানে এক একটি সকাল সুরে সুরে যেন মোহময় হয়ে উঠে অনুপমের গলায় । ডিসেম্বর মাস এসে গেছে অথচ ঠাণ্ডা এল না । এমন একটা ফিসফাস শুরু হয়েই গেছিল সবখানে । শীতের সকালের আমেজটাই যেন হারিয়ে গেছে পৃথিবী থেকে । কিন্তু ডিসেম্বর এলেই যে পৌষ এসে যায় না এ কথাটি কারো খেয়ালই থাকে না । শীতের শুরু তো পৌষ নিয়েই - তা সবাই ভুলেই যায় । আসলে মেয়ের নাম পৌষালি রাখাই যায় কারণ নামটা সুন্দর । তা বলে পৌষ কিংবা বাংলা মাস নিয়ে আদিখ্যেতা করার কোন মানেই হয় না । কে - ই বা এই সব বাংলা সন মাস তারিখের খবর রাখে ? কী জানি মাসগুলোর নাম ? মনেও থাকে না ছাই । সে যাই হোক পৌষও এল আর ঠাণ্ডাটাও এল ঠিকই । সূত্র ধরে । হাঁফিয়ে ওঠা গরমের পরেই এমন চনমনে ঠাণ্ডা যেন দেহ মনে নিয়ে এল এক অনির্বচনীয় সুখের বার্তা । সোয়েটার , জ্যাকেটগুলো কোথায় যেন গুছিয়ে রাখা ছিল ? ফ্যানহীন রান্নাঘরের ঘর্মাক্ত দমবন্ধ পরিবেশ থেকে মুক্তির দিন ঘনিয়ে আসায় সুনন্দার অন্তরেও এক মন - ভালো...
স্বপ্নের ফেরিওয়ালা