Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৫৮

আমার একটি বন্ধু ছিল

  আমার একটি বন্ধু ছিল   বন্ধু কখনো 'ছিল' হয় না - আসলে সে আছে তবুও আজ কী করে যে 'ছিল' হয়ে গেল, আছে সে, আছে আজো - তবু বড্ড দূর। অনেক বড় হয়েছে এখন সরল, সুদৃঢ় একটা শিরদাঁড়ার অধিকারী। আর ওই আপাত সরল মেরুদণ্ডের গর্বে, অহংকারে, মোহের বশেই কখন যে সে 'ছিল' হয়ে গেল। মানুষ যখন - কেউ কেউ, বড় হয় খুব - গাঁয়ে মানে না আপনি মোড়ল, বয়সের নিক্তি ধরে দানা বাঁধে নীতি। সেই নীতিরই সূত্র ধরে কেউ হয় যোগ কেউ চলে যায় বিয়োগের খাতায়। কেউ হয়ে যায় অকৃতজ্ঞ চোখের মাথা খায় অনেকে,   উপকার আর উত্তরণের সোপানও যায় ভুলে। কেউ আবার মন না বুঝে ভুল করে তোলে মিথ্যে তর্জনী, করে বক্তব্যের মিথ্যা তরজমা। তারই মাঝে কখনো বা অর্থ এসে বাঁধায় অনর্থ, অমন একটা সরল বাঁধন হয়ে ওঠে বড্ড গোলমেলে। শূন্য কলস বড্ড বাজে হিংসা মনে দানা বাঁধে পরের উত্তরনে আসে তীব্র দহন জ্বালা, আলগা করে হাতের মুঠোর বন্ধুত্ব 'নেই'কে কাছে টানতে গিয়ে 'আছে'কে করে অবহেলা। আমার একটি বন্ধু ছিল সে প্রমাণ দিয়েছে - বন্ধু কখনো হয় না এতটা আপন - যেমন মা ও বাবা ভাই বোন দারা পুত্র জায়া। সংজ্ঞা এবার বদলে গেল খানিক ব...