ব্যানার ছিঁড়ে ভাষাকে কি দমিয়ে রাখা যায় ? যে ছেলেটি কিংবা ছেলেগুলো বুক ফুলিয়ে কালি ছিটিয়ে , অক্ষর মুছে সেজেছিল বীরপুঙ্গব কেউ কি তাদের চেহারা রেখেছে মনে ? কতিপয় জন দিয়েছে তাদের জায়গা , বুকের ভিতর ঘৃণার ভাঁড়ারঘরে , চিরতরে বাকি সব ভুলে গেছে । ভুলেনি কিন্তু এমন হিংসুটে অপকাজ । চোয়াল হয়েছে শক্ত । ভেসে ওঠে চোখে সেই মুষ্টিবদ্ধ হাত , যে হাতে ছিনিয়েছিল অধিকার । যে হাত এক হয়ে সেইদিন ছিনিয়েছিল আস্ত একটি দেশ ।
স্বপ্নের ফেরিওয়ালা