বাংলা ভাষা সাহিত্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্তরে উচ্চতর সম্মান প্রাপকদের মধ্যে এপার বাংলার যাঁরা রয়েছেন তার সামান্য সংখ্যকই উত্তরপূর্বের বা এই ঈশান বাংলার। এই তালিকায় স্বভাবতই পশ্চিমবঙ্গের প্রাধান্য। তবু মাঝে মাঝে স্ফুলিঙ্গের মতো কিছু ব্যক্তির উৎকৃষ্ট সৃষ্টি সর্বভারতীয় স্তরে স্বীকৃত হওয়ার ঘটনাও বিরল নয়। বাসুদেব দাস তেমনই একজন ব্যক্তি যিনি বিভিন্ন স্তরে অবহেলা ও প্রতিবন্ধকতাকে জয় করে উঠে আসতে পেরেছেন শুধুমাত্র অধ্যবসায় ও নিরলস সাহিত্য সাধনার ফলে। অনুবাদ সাহিত্যে সম্প্রতি তাঁর অবদানের জন্য তিনি ভূষিত হয়েছেন ২০২৪ সালের সাহিত্য অকাদেমি পুরস্কারে। অসমিয়া ভাষার খ্যাতনামা সাহিত্যিক হোমেন বরগোহাঞির ‘সাউদর পুতেকে নাও মেলি যায়’ গ্রন্থের বাংলা অনুবাদ ‘সওদাগরের পুত্র নৌকা বেয়ে যায়’-এর জন্য। প্রকাশক ‘প্রতিভাস’, কলকাতা। এই পুরস্কার প্রাপ্তির সূত্র ধরে উত্তরপূর্ব এবং বিশেষ করে এই রাজ্য আজ আপন গরিমায় গর্বিত। বাসুদেব বর্তমানে কলকাতার বাসিন্দা হলেও মূলত তিনি এখান থেকেই শুরু করেছেন তাঁর জয়যাত্রা। তাঁর জন্ম ব্রহ্মপুত্র উপত্যকার নগাঁও জেলার যমুনামুখে ১৯৫৮ ইংরেজির ৩১ ডিসেম্বর। বাবা প্রয়াত ভরতচন্দ্র দাস। মা প্...
স্বপ্নের ফেরিওয়ালা