Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ২২

'করুণাঞ্জলি' - একটি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি

“তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি। ফুলের মালা, দীপের আলো, ধুপের ধোঁয়ার পিছন হতে পাইনে সুযোগ চরণ ছোঁয়ার স্তবের বাণীর আড়াল টানি তোমায় ঢাকি দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি আছে তো মোর তৃষ্ণাকাতর আপন আঁখি”। বরাকের বাসিন্দা কল্লোল চৌধুরী বর্তমান সময়ে বাংলা সাহিত্য জগতে এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর সাহিত্য চর্চা যদিও এখন আর শুধু বাংলা ভাষাতেই সীমাবদ্ধ নয়। ইংরেজি সাহিত্যেও তাঁর পদচারণা উল্লেখের দাবি রাখে। বিশ্ব কবি সম্মেলনে তাঁর এবং তাঁর একাধিক কবিতার গর্বিত উপস্থিতি আমাদের এই অঞ্চলটিকে এক আলাদা মর্যাদায় বিভূষিত করেছে। একাধারে তিনি কবি, গল্পকার, প্রাবন্ধিক, অনুবাদক ও গবেষক। দেশ বিদেশের অগণিত সংকলনে স্থান পেয়েছে তাঁর সাহিত্যকৃতি। কথায় আছে ‘বৃক্ষ ফলেন পরিচয়তে’। কবি, সাহিত্যিক কল্লোল চৌধুরীর এই কৃতিত্ব তাঁরই পিতৃসত্তার অকৃপণ স্রোতধারা। হাইলাকান্দি শহরের শিক্ষা, সাহিত্যে সমৃদ্ধ গ্রাম বোয়ালিপারের সুসন্তান কল্লোল চৌধুরীর সম্পাদনায় অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রধান শিক্ষক করুণাকান্ত চৌধুরী স্মারকগ্রন্থ - ‘করুণাঞ্জলি’ । ভূমিকায় পিতৃতর্পণ করেছেন কল্লোল চৌধুরী। তার আগে ভে...