Skip to main content

Posts

Showing posts with the label গল্প ৩৬

নাগরিকত্বের মহাকাব্য

সকাল ঠিক সাড়ে সাতটায় পাশের চেয়ারটিতে রাখা মোবাইলে অ্যালার্ম বাজতেই ধড়ফড়িয়ে উঠতে গিয়েও নিজেকে সামলে নিল তুষার । বয়েস হয়েছে । বয়সের কথাটা অহরহ মনে করিয়ে দেয় সোনালি । এমনিতে বলার মতো তেমন কোনও ব্যাধি কিংবা অস্বস্তি নেই তুষারের । তবু সামলে চলার বোধটা তৈরি হয়ে গেছে ভেতরে ভেতরে । চোখ খুলে তাই হাত বাড়িয়ে অ্যালার্ম অফ করে এক মুহূর্ত শুয়েই রইল । এরপরই উঠে বসল ধীরে ধীরে । পা নামিয়ে , চপ্পলটা পায়ে গলিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেল । কয়েক পা এগিয়েই ফের ফিরে এসে মোবাইল হাতে নিয়ে এবার গিয়ে ঢুকল বাথরুমে । এমনিতে সব সময় বাজে না মোবাইল কিন্তু বাথরুমে গেলেই কেউ না কেউ ফোন করবেই । এটা যেন নিয়ম হয়ে গেছে বহু দিন ধরে । তাই মোবাইল হাতে করে নিয়ে যাওয়াটাই শ্রেয় বলে ভাবে তুষার ।   যথারীতি বাথরুমে থাকতে থাকতেই বেজে উঠল ফোন । বাবলু ফোন করেছে । দাঁত ব্রাশ করতে থাকা সময়ে ফোন এলে খুবই সমস্যা হয় । অথচ বাবলুর ফোন না ধরলেও নয় । মুখের ভেতর জমে থাকা বিস্বাদটুকু বেসিনে ফেলে ফোন ধরতেই ওপাশ থেকে বাবলুর স্বর - গুড মর্ণিং , ঘুম ভাঙল ? – হ্যাঁ , গুড মর্ণিং । – শোন্ ‌ । রুমা বলেছে সকালের ব্রেকফাস্ট আমাদের বাড়ি...