Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৪৯

রাতের কোলাজ

  রাতের কোলাজ   ঘুম আসে না রাতে সময় থেমে থাকে না , মেঘেরা উড়ে উড়ে হয় দেশান্তরী । স্বপ্নেরা মনের বেগে পাড়ি দেয় অগোছালো বুনোট বেঁধে ,   দলছুট ছন্নছাড়া সব জেগে থাকা স্বপ্ন । ঘর বাঁধি রোজ - শব্দের খেলাঘর শব্দই ভাঙে স্বপ্নসৌধ তপ্ত আভরণে ছটফট জীবনচরিত ।   শেষের কবিতা রোজ গড়ে যাই শেষ কোলাজে হারিয়ে যাই - রোজ ঘুমিয়ে থাকি উঠোন জুড়ে ,   রাস্তা ঘাটে , মাঠের ধারে ,   বনবাদাড়ে , পুকুর পারে আর হারিয়ে যাওয়া অবয়বের মধ্যিখানে ।