Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৪১

নতুন মোনালিসা

  নতুন মোনালিসা চোখের সামনে বেড়ে উঠেছে ব্যালকনিতে সদ্য প্রোথিত বনসাই । তালে তালে পায়ে মিলিয়ে পা ডাগর হতে চায় অঘোরবাসীর কন্যা । অঘোরবাসী দিনের বেলা গতর খাটে রাতে জমে যায় কীর্তনের আসরে । কীর্তন এখনো চলছে রমরমিয়ে কীর্তনীয়া লুপ্তপ্রায় । অঘোরবাসীর তাই নামডাক খুব , শ্রাদ্ধবাসরে অপরিহার্য অঘোরবাসী । দেখলে আমার রাগ হয় ওর বাবার উপর কেন যে এত কঠিন নামটা রেখেছে ওর । ### এখন দিনের বেলা বেকার অঘোরবাসী রাতের বেলা কীর্তনও আর হয় না । কীর্তনে পালিয়ে যেত প্রেতাত্মা তুষ্ট হতেন দেবতা । ধুরন্ধর ভাইরাস আজ কীর্তন মানে না বেকার অঘোরবাসী তাই আধপেটা খেয়ে সাইকেল চড়ে ফলমূল ফেরি করে । ডাগর মেয়েটি নুইয়ে পড়া লতার মতো প্রাণপণে সামলে রাখে নিজেকে । ### আজ বহুদিন পর সে পথ দিয়ে যেতে কানে এল - অঘোরবাসীর গান , " ভিখারি বানিয়ে কী রঙ্গ তুমি করিলে " ? দোহার লাগায় অঘোরবাসীর মেয়ে - কী রঙ্গ তুমি করিলে - - - - । আমি চমকে গিয়ে থমকে দাঁড়াই খানিক , হাতড়ে আমার সম্বল , বাড়াই আমার হাত করযোড়ে কৃতজ্ঞতায় জীর্ণ অঘোরবাসী গান থামিয়ে চোখের জলে ভেসে বলে - দাদা বাঁচান মেয়েটিকে । কাজকর্ম অনেকটাই ও জানে , আ...