Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪৭০

অরণ্য যাপন

উত্তরের সেই একফালি খোলা বাতায়ন শার্সিবিহীন , গরাদবিহীন । নিমগ্ন পাঠের ফাঁকে একচিলতে অরণ্যযাপন আজো আনে প্রকৃতি প্রত্যয় , আর নিরালা সবুজ - যে একান্তে বসেছে এসে অধিকারে , দিয়েছে সঞ্জীবনী মন্ত্রসুধা জীবন থেকে মহাজীবনের পথে , অঙ্গীকারে ।   কাঞ্চনহারা কামিনী আর কুল হারা বকুলের সমাহারে একদিন কেঁপেছিল ভিত যে দুরন্ত যৌবনের সেই পথে লব্ধ জীবনপাঠ রেখে গেছে নির্মোহ পরিক্রমার সারসত্য ।   সেই সবুজ গন্ধে আজও হয়ে উঠি মাতোয়ারা যখন কেউ অরণ্য হয়ে ওঠে , সামনে দাঁড়িয়ে শোনায় অরণ্যপথের থেকে বেয়ে আসা যাপিত জীবনের অনন্য পাঁচালি । আমি মুঠোভরে পায়ে রাখি তার গুচ্ছ পতঙ্গমথিত অতসীর ডালি ।