স্বপ্নে আসে রোজ - অগণিত সব সিঁড়ি উত্রাই জুড়ে অফুরান - অনিঃশেষ শিখরে কখনও জটাজুটধারী , কখনও তিমিরবিদারী । কে যেন পিছুটানে আটকে রাখে আমাকে আমি পিছিয়ে পড়ি ক্রমাগত - উৎসমুখের দিকে , স্নিগ্ধ সকালের পথে । একে একে পেরিয়ে যাই দুঃসহ কাল গুল্ম থেকে গভীর বনানী পথে, শেষ ধাপে একরাশ ব্যর্থতা , টালমাটাল আমি প্রাণপণে সামলে রাখি নিজেকে - দিন রাত শুধু ট্রাপিজ - হাতলবিহীন । ভোরের সুবাতাসে ডুকরে উঠি হু হু কে যেন পাশে শুয়ে বলে - সাদরে ঘুমোও, রোজ কী যে দেখো ছাইপাশ। আমি চোখ মেলে খুঁজি সেই স্বপ্নসিঁড়ি আর বলি - শেষটুকু হোক অবিনাশ।
স্বপ্নের ফেরিওয়ালা