Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩২

সরস্বতী বিদ্যাবতী

সরস্বতী বিদ্যাবতী   কুচযুগ শোভিত মুক্তা হারে - বলেই তাকাতে গিয়ে আটকে গেল দু ' টি চোখ - ওপাশে দাঁড়ানো করপুটে সপুস্প বিল্বপত্রাঞ্জলিমান নব্য সরস্বতীর রেপ্লিকায় । দুমড়ে মুচড়ে যাওয়া বক্ষপিঞ্জরে মুহূর্তে শপথ উছলে উঠে - হৃদমাঝারে রাখিব , চোখ ফেরাবো না । ছলছল কলকল চলে এক দঙ্গল কী করে দলছুট , সরে যায় দলবল ? শেষের সে ক্ষণ ভয়ংকর , স্বেদবিন্দু সিক্ত বহিরঙ্গে ঘনায় স্বর্গ নরকের সোপান বিন্দু । নয়নে নয়ন রেখে প্রাণপণে ভেসে আসে প্রথম প্রেমের প্রথম পংক্তি - তুমি কি কেবলই ছবি ? এরপর ইতিহাস - জয় জয দেবী চরাচর সারে ।   ----------------