সরস্বতী বিদ্যাবতী
কুচযুগ শোভিত মুক্তা হারে - বলেই
তাকাতে গিয়ে আটকে গেল
দু'টি চোখ - ওপাশে দাঁড়ানো
করপুটে সপুস্প বিল্বপত্রাঞ্জলিমান
নব্য সরস্বতীর রেপ্লিকায়।
দুমড়ে মুচড়ে যাওয়া বক্ষপিঞ্জরে
মুহূর্তে শপথ উছলে উঠে -
হৃদমাঝারে রাখিব, চোখ ফেরাবো না।
ছলছল কলকল চলে এক দঙ্গল
কী করে দলছুট, সরে যায় দলবল ?
শেষের সে ক্ষণ ভয়ংকর, স্বেদবিন্দু
সিক্ত বহিরঙ্গে ঘনায়
স্বর্গ নরকের সোপান বিন্দু।
নয়নে নয়ন রেখে প্রাণপণে
ভেসে আসে প্রথম প্রেমের
প্রথম পংক্তি - তুমি কি কেবলই ছবি ?
এরপর ইতিহাস -
জয় জয দেবী চরাচর সারে ।
দু'টি চোখ - ওপাশে দাঁড়ানো
নব্য সরস্বতীর রেপ্লিকায়।
দুমড়ে মুচড়ে যাওয়া বক্ষপিঞ্জরে
মুহূর্তে শপথ উছলে উঠে -
ছলছল কলকল চলে এক দঙ্গল
কী করে দলছুট, সরে যায় দলবল ?
স্বর্গ নরকের সোপান বিন্দু।
নয়নে নয়ন রেখে প্রাণপণে
ভেসে আসে প্রথম প্রেমের
প্রথম পংক্তি - তুমি কি কেবলই ছবি ?
----------------
Comments
Post a Comment