Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত কথা ও কবিতা ব্লগ ৩০-১০-২০২৪

উৎকর্ষে, বৈচিত্রে সমৃদ্ধ বর্ষা সংখ্যা ‘মজলিশ সংলাপ’

কবি সাহিত্যিকদের কাছে সাহিত্যকর্মের পাশাপাশি আরেকটি ব্যাপার রয়েছে যা খুবই তৃপ্তিদায়ক । তা হলো সাহিত্য আড্ডা । এমন অনাবিল কালযাপন কবি লেখকদের কাছে যেমন প্রাণপ্রিয় তেমনি পাঠকদের জন্য ফলপ্রসূও বটে । কারণ এসব মজলিশ থেকে বিচ্ছুরিত নির্যাস আখেরে পাঠকদেরই মননে এসে জায়গা করে নেয় পঠনসুখের আবেশে। এমন ‘ মজলিশ ’- এ বসে ‘ সংলাপ ’ আওড়ানোর মতো সুখ লিখিয়েদের কাছে চিরকাঙ্ক্ষিত । সেই সুখযাপনকে স্মৃতিতে ধরে ধারাবাহিকতা বজায় রেখে প্রকাশিত হয়েই যাচ্ছে সাহিত্য পত্রিকা ‘ মজলিশ সংলাপ ’ । বিংশতিতম বর্ষে পদার্পণ করে সম্প্রতি গুয়াহাটি থেকে প্রকাশিত হয়েছে এই পত্রিকার ১৫৬তম সংখ্যা । ৮০ পৃষ্ঠার এই সংখ্যাটি যথারীতি বৈচিত্রময় হলেও প্রথমেই যে কথাটি বলে নেওয়া যায় তা হলো গদ্য বিভাগে যেসব রচনা অন্তর্ভুক্ত হয়েছে তার অধিকাংশই দীর্ঘ রচনা হওয়ার সুবাদে সংখ্যাগত দিকে গদ্যের সংখ্যা কম হয়েছে। যেহেতু বিংশতিবর্ষের প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়েছে জুন সংখ্যা হিসেবে তাই স্বাভাবিক ভাবেই এই সংখ্যাটি হচ্ছে বর্ষা সংখ্যা। এবং এমনই ভাবধারায় রয়েছে পৃষ্ঠাজোড়া একটি চমৎকার সম্পাদকীয়। বস্তুত একটি পত্রিকার সম্পাদকীয়ই হচ্ছে সংখ্যাটির ভূমিকা...