Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক পত্রিকা শিলচর ২৬-০৮-২০২২

ইতিহাস ও ঐতিহ্যের সফরনামা # ধুবড়ি-গৌরীপুর

(১) মেরিন ড্রাইভ ধরে ছুটে চলেছে গাড়ি । এক পাশে সাগর , উপসাগর - চোখ ফেরানো দায় । এমন অভিজ্ঞতা হয়েছে বহুবার । পুরী - কোনার্ক কিংবা মুম্বই , চেন্নাই , পুডুচেরি । কিন্তু সবেতেই নিছক সওয়ারি হয়ে । ড্রাইভ ধরে গেছি কিন্তু ড্রাইভ করিনি । এবং তখন থেকেই এমন একটা সুপ্ত ইচ্ছে যে মনের মধ্যে দানা বেঁধে রয়েছিল সে কথাটি থেকেই গেছে গোপনে । আচ্ছা সাগরের তীর ঘেঁষে চলে যাওয়া রাস্তাটি যদি মেরিন ড্রাইভ হয় তাহলে নদীর পারে পারে চলে যাওয়া রাস্তাটি ধরে ছুটে চলাকে নিশ্চিত রিভার ড্রাইভই বলতে হবে । চমক , জমক কিংবা রোমাঞ্চ কিন্তু উভয় ক্ষেত্রেই ‘ সেম টু সেম ’ । এবার স্টিয়ারিং হাতে ড্রাইভ ধরে এগিয়ে যাওয়ার লুকিয়ে থাকা সেই সুপ্ত ইচ্ছেটি যে এভাবে এতগুলো বছর পর কার্যক্ষেত্রে ঘটে যাবে তা কিন্তু ঘটনাটির দিন তিনেক আগেও কল্পনায় আসেনি । আসছে পুজোতে একটি জমজমাট দূরভ্রমণের ব্যাপারে যখন ‘ বু বু - বা বা ’ চলছিল ঠিক তখনই মেয়ে একদিন কলেজ থেকে এসে জানাল যে কলেজে এক সপ্তাহ গরমের বন্ধ থাকছে । সুতরাং কোথাও একটু ঘুরে আসা যায় দিন দুই - তিনের জন্য । একঘেয়ে জীবনযাত্রায় হাঁফিয়ে ওঠা আমরা দু ’ জনও তাই এক কথায় রাজি । কাছ...