সিলেট বা শ্রীহট্ট , কবিগুরুর লেখনীতে ‘ সুন্দরী শ্রীভূমি ’ । সেই সিলেট অঞ্চলের ভাষা , আঞ্চলিক বাংলা ভাষা সিলেটি । উত্তরসূরীদের মুখে মুখে আজও প্রবহমান । উত্তরসূরীদেরই এক সম্মিলিত মঞ্চ সর্বভারতীয় শ্রীহট্ট সম্মিলনী ফেডারেশন । সম্প্রতি ‘ সিলেটি সম্মেলন , গুয়াহাটি ’ আয়োজিত চতুর্থ শ্রীহট্ট উৎসব উপলক্ষে প্রকাশিত হয়েছে একটি স্মরণিকা - ‘ বিয়ান ’ । বিয়ান অর্থে সকাল । শিক্ষা , সংস্কৃতি , সাহিত্য , ভক্তি আন্দোলন , বিজ্ঞান ইত্যাদি সর্ববিষয়ে শ্রীহট্টের অবদান সর্বকালীন এবং সর্বজনস্বীকৃত । সংগীত জগতের কৃতি শিল্পী নির্মলেন্দু চৌধুরীর স্মৃতিতে উৎসর্গিত এই স্মারকগ্রন্থের প্রচ্ছদে তাই নির্মলেন্দুর প্রতিকৃতির পাশাপাশি রয়েছে একতারা ও ঢোল । প্রতিটি পৃষ্ঠার উপরে অঙ্কিত আছে শ্রীচৈতন্যের ছবি। ৯৮ পৃষ্ঠার স্মারক গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে শ্রীহট্ট সম্বন্ধীয় একাধিক রচনা যা এক গর্বিত অতীতের সাক্ষ্য বহন করে । প্রথমেই রয়েছে এবারের সম্মেলনে সম্মানিত কয়েকজন কৃতি সিলেটির পরিচয় । এঁদের মধ্যে আছেন আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যাবসায়ী ড . কালীপ্রদীপ চৌধুরী , শিক্ষাবিদ ও পক্ষী বিশেষজ্ঞ প্রফেসর পরিমল ভট্...
স্বপ্নের ফেরিওয়ালা