Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৫৯

প্রাগৈতিহাসিক প্রেম

প্রাগৈতিহাসিক প্রেম   ইতিহাস ফিরে আসে পাহাড়ের গায়ে । স্বপ্নিল সব সর্পিল পথ বেয়ে এক প্রাগৈতিহাসিক ক্ষণে ধরা দিয়েছিল যে অনন্ত পথের পথিক সেই পথ ধরে যুগান্ত পেরিয়ে - অবশেষে দেহাতি বৃক্ষমানবীর বুকের খাঁজে মাথা গুঁজে শহরের দেবশিশু । সাক্ষী শুধু একরাশ কৃষ্ণচূড়া প্রজন্ম আর ভালোবাসার এক স্বপ্ন সওদাগর ।