‘ তৃতীয় ভুবনের সাহিত্য ’ সম্প্রতি বরাক উপত্যকার করিমগঞ্জ থেকে প্রকাশিত হয়েছে নারায়ণ মোদক সম্পাদিত ‘ তৃতীয় ভুবনের সাহিত্য ’, ৬ষ্ঠ সংখ্যা ২০২১ । ঢাউস ২৮৭ পৃষ্ঠার সংকলন। সংকলক, সম্পাদকের নিরলস প্রচেষ্টার ফসল এক এক করে এই ষষ্ঠ সংখ্যা । সম্পাদকের সহযোগী হিসেবে থেকেছেন গৌতম চৌধুরী এবং শিখা দাশগুপ্ত। সন্নিবিষ্ট হয়েছে মোট ৫৪ জন কবি সাহিত্যিকের রচনা । কারো এক গুচ্ছ কবিতা কিংবা শুধুই গদ্য, আবার কারো গদ্য পদ্যের সংমিশ্রণ । মূলতঃ পত্রিকাধর্মী হলেও এটিকে কোনো অবস্থাতেই ছোট পত্রিকার পর্যায়ে ফেলা যাবে না। তাই একটি সংকলন গ্রন্থ হিসেবে ধরে নিয়েই এই আলোচনা। শুধু কবিতায় হাজির হয়েছেন হর্ষবর্ধন চট্টোপাধ্যায় , শিখা দাশগুপ্ত , সুদীপ ভট্টাচার্য , পিনাক মাজি , মমতা চক্রবর্তী , বনশ্রী চৌধুরী , বিদ্যুৎ চক্রবর্তী , অরুণ চট্টোপাধ্যায় , শিপ্রা দাস , সঞ্জিতা দাস ( লস্কর ), অনুপ বণিক , রঞ্জিতা চক্রবর্তী , দীপক হোম চৌধুরী , প্রতিমা পাল ( ভট্টাচার্য ), মাধুরী পাল , সুশান্ত ভট্টাচার্য , শতদল আচার্য , সুবল চক্রবর্তী , সুব্রত দেববর্মা , অভিষেক সেন , বিপ্লব গোস্বামী , পূরবী নাথ , শ্রাবণী সরকার , কৃষ্ণা রাণী চন্দ , শুক...
স্বপ্নের ফেরিওয়ালা