জিয়ন কাঠি লিখতে গেলেই যাই হারিয়ে , হাজার কথার হড়পা বানে । ‘ শিয়রে বসি চুপি চুপি ' সেই যে তোমার বিনিদ্র সব রাত - সেই তো আমার জিয়ন কাঠি সেই তো শুরু জগতটাকে চেনা আমার দীর্ঘ পথ চলা । চলার পথে পাল্টে গেছে রূপ হাতে হাত ধরে তবু একই আছে ছায়া মাঝপথেও শয্যা পাশে একই রাত জাগা , একই পরশ - যাদুকরী মায়া । দীর্ঘ তোমার ছায়া - প্রলম্বিত প্রজন্মেও তোমার অধিষ্ঠান আকছারই আজ কপট শাসন হয়ে ‘ পষ্ট কথার দাবড়ি ' পড়ে ঝরে , পথের শেষে তখন শুধুই তুমি দাঁড়াও এসে আবার হাতটি ধরে । এমনি করেই আগলে বিশ্ব ভুবন নারী তোমার উড়ুক বিজয় কেতন ।
স্বপ্নের ফেরিওয়ালা