জিয়ন কাঠি
লিখতে
গেলেই যাই হারিয়ে,
হাজার কথার হড়পা বানে।
‘শিয়রে বসি চুপি চুপি'
সেই যে তোমার বিনিদ্র সব রাত -
সেই তো আমার জিয়ন কাঠি
সেই তো শুরু জগতটাকে চেনা
আমার দীর্ঘ পথ চলা।
চলার পথে পাল্টে গেছে রূপ
হাতে হাত ধরে তবু একই আছে ছায়া
মাঝপথেও শয্যা পাশে একই রাত জাগা,
একই পরশ - যাদুকরী মায়া।
দীর্ঘ তোমার ছায়া -
প্রলম্বিত প্রজন্মেও তোমার অধিষ্ঠান
আকছারই আজ কপট শাসন হয়ে
‘পষ্ট কথার দাবড়ি' পড়ে ঝরে,
পথের শেষে তখন শুধুই তুমি
দাঁড়াও এসে আবার হাতটি ধরে।
এমনি করেই আগলে বিশ্ব ভুবন
নারী তোমার উড়ুক বিজয় কেতন।
হাজার কথার হড়পা বানে।
‘শিয়রে বসি চুপি চুপি'
সেই যে তোমার বিনিদ্র সব রাত -
সেই তো আমার জিয়ন কাঠি
সেই তো শুরু জগতটাকে চেনা
আমার দীর্ঘ পথ চলা।
চলার পথে পাল্টে গেছে রূপ
হাতে হাত ধরে তবু একই আছে ছায়া
মাঝপথেও শয্যা পাশে একই রাত জাগা,
একই পরশ - যাদুকরী মায়া।
দীর্ঘ তোমার ছায়া -
প্রলম্বিত প্রজন্মেও তোমার অধিষ্ঠান
আকছারই আজ কপট শাসন হয়ে
‘পষ্ট কথার দাবড়ি' পড়ে ঝরে,
পথের শেষে তখন শুধুই তুমি
দাঁড়াও এসে আবার হাতটি ধরে।
এমনি করেই আগলে বিশ্ব ভুবন
নারী তোমার উড়ুক বিজয় কেতন।

Comments
Post a Comment