কে যেন তোমাকে থাকতে দিল না সীমানা ছাড়িয়ে যাচ্ছিলে তুমি। তাই তো তুমি সীমার মাঝেই অসীম হয়ে রইলে বেঁচে। কেউ আমাদের সীমারেখা দেয় বেঁধে ওদের সীমার ওপারে যাওয়া বারণ , তুমি ওদের পেরিয়ে - অধরা শিখরে বাড়িয়েছিলে পা। তাই তুমি আজ শিখর পেরিয়ে আছো আমাদের নক্ষত্রলোকে , আমাদের অন্তর্লোকে। অথচ আমরা জড়ভরতের দল বছরে একদিন তোমারই গান গাই আর বাকি সব দিন তাদের পানেই চাই যারা যুগ যুগান্তর ধরে টুটি চিপে ধরে আমাদের সুরকে রেখেছে দূরে কিংবা রেখেছে কলমকে ব্রাত্য করে। তবু বারবার আমি জন্ম নেবো এই শহিদের দেশে , মাটি - জলে - ফসলে , সৃষ্টি সুখে রচে যাব এক আপন বিশ্ব তোমার সুরকে হাতিয়ার করে গুড়িয়ে দেবো ব্রাত্যকারীর বৃত্ত। এখানে উড়বে নিশান তোমার নামের অবাক চোখে দেখবে অপর বিশ্ব , একদিন নয় তোমার পূজা এবার হবে নিত্য। (শিল্পী কালিকাপ্রসাদের জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি - ২০২১)।
স্বপ্নের ফেরিওয়ালা