Skip to main content

Posts

Showing posts with the label গল্প ৭

প্রতিশোধ

  প্রতিশোধ   দীর্ঘ দু ’ মাসের এক তীব্র ঝড় ঝঞ্ঝার পর্যায় পেরিয়ে কাল বেশ রাতেই ঘরে ফিরেছে নগেন । পেটের তাগিদে বাবার হাত ধরে কাঠমিস্ত্রির তকমা জুটিয়েছিল অনেক আগেই । সেই সুবাদে এদিক ওদিক থেকে কাজের বরাত আসে প্রায়শই । দু ’ মাস আগে এমনি এক কাজের সূত্রে আরোও দু ’ টি ছেলেকে সঙ্গে নিয়ে পাড়ি দিয়েছিল পার্শ্ববর্তী রাজ্যে । আর তার তিন দিনের মাথায়ই লক ডাউনের জেরে আকাশটা ভেঙে পড়েছিল মাথায় । সেই থেকে ঘরে একা মালতী - নগেনের নতুন বিয়ে করা বউ আর বৃদ্ধা মা । মাঝে মাঝে ফোনে বার্তালাপ ছাড়া আর কিছুই করার ছিল না নগেনের । তীব্র দুশ্চিন্তা আর উদ্বেগকে সঙ্গী করে কাটিয়েছে এতগুলো দিন । এরপর ফিরে এসে আবার চৌদ্দ দিনের কোয়ারেন্টাইন । সব মিলিয়ে বিধ্বস্ত , বিপর্যস্ত হয়ে অবশেষে ঘরে ফিরেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে কাল । সকাল তখন প্রায় ন ’ টা বাজে । কালো মেঘে ছেয়ে আছে আকাশ - ঠিক নগেনের মনের আকাশটারই মতো । ছাতা আর বাজারের থলেটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় পা রাখল সন্তর্পণে । ঘরে প্রায় কিছুই নেই , দীর্ঘ ফর্দ ধরিয়ে দিয়েছে মালতী । এদিকে পকেট প্রায় খালি । সবকিছু যেন কেড়ে নিয়েছে সর্বনাশ...