Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৫৭

রামধনু রঙ দেশের কথা

  রামধনু রঙ দেশের কথা    কোথায় যেন হারিয়ে গেল রামধনুর ওই সাতটি রঙ বসতবাটী একই আছে   মন জানালায় ধরছে জং। যাচ্ছিল দিন হেসে খেলে মিথ্যে কথার ফুলঝুরি তাই শিখেছি তাই বুঝেছি বুঝিনি তা বুজরুকি।   মনগড়া সব গল্পগাথায় ইতিহাসের বিকৃতি সত্যিকারের বীরকে রেখে অসৎকে দেয় স্বীকৃতি। দশকের পর দশক জুড়ে   ভুলটি শেখায় এমনই দেশপ্রেমীর বদলে শেখায় দেশ লুটেরার জীবনী।   মগজ ধোলাই জোর হয়েছে   চোখের মাথা খায় সবাই   রামধনুটি দেখতে পেলে রংধনুর আজ গানটি গাই। রামের নামে ফোস্কা পড়ে আঁতেল কবির সারা গায় দেশের কথায় 'দ্বেষ' ঝেড়ে দেয় দেশ বলতে লজ্জা পায়।   আসলে মসনদের নেশায় খুইয়েছে সব কাণ্ডজ্ঞান নিরপেক্ষ সাজতে গিয়ে   হারায় নিজের হুঁশ ও মান।   মসনদের পাগল আর যত আঁতেল হারায় জমিন আজ গণতন্ত্রের শ্রাদ্ধ করে কেউ বা চালায় গুণ্ডারাজ।   বুদ্ধি করে সব শেয়ালে একসাথে আজ কাড়ে রা দেশ গেলে যাক জাহান্নমে জোট বাঁধে ডান বামেরা।   চোর ডাকাতে ভরছে দেশ তবু মানবো না আজ 'কা'   মিথ্যে নিরপেক্ষ সেজে কুড়ুল মারতে বাড়াই পা।   কাড়ি কাড়ি কাচ্চাবাচ্...