আজো বয়ে চলি উত্তরাধিকার প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ......। বুক চিতিয়ে লড়াই করেছিল কেউ শিরায় শিরায় বয়ে চলে সেই রক্ত তবু আজ ম্রিয়মান সেই ধারা সেই তপ্ত রুধির গৌরব গাথা। আছে আজীবন - আমৃত্যু লালন কখনো রয়ে সয়ে , কখনো অনর্গল। স্মিত হাসিতে, অশ্রুধারায় - আলাপে কথায় নীরবে, ইঙ্গিতে কিংবা সরব ভঙ্গিতে, ভিন গেরামের সলাজ যুবতি পানে প্রথম ভাবের সেই বিনিময় ক্ষণে - এগারো প্রাণের নীরব আত্মত্যাগে সব পেয়েছির এক যে নিপাট সঙ্গী। লক্ষ কোটি হরফ সাজিয়ে জীবন জোড়া কথার কথামালায় সে আমার বড়ই কাছের , নিত্য সহচরী আমার এবং বিশ্ব জনের ভাষা জননী প্রযত্নে ১৯, শহিদ সরণি।
স্বপ্নের ফেরিওয়ালা