Skip to main content

Posts

Showing posts with the label ছোটপত্রিকা আলোচনা ২৩

‘কাব্যশ্রী’ - কবিতার হাত ধরে কবিতা উৎসব

এ এক সত্যিকারের কবিতা উৎসব বইকী। দুই মলাটের ভেতর ৪৫ পৃষ্ঠায় যেখানে পাশাপাশি আপন আপন বৈভবে জ্বলজ্বল করছে ৫৭ জন কবির ৫৭ টি কবিতা - যার মধ্যে অধিকাংশ কবিই ডাকসাইটে, প্রথিতযশা। কী করে এতজন প্রতিষ্ঠিত কবির কবিতা সংগ্রহ করে সন্নিবিষ্ট করা যায় দুই মলাটের অন্দরে সে এক ভাবনার বিষয় বটে। আঞ্চলিকতার গণ্ডি ছাড়িয়ে এখানে গ্রন্থিত হয়েছে দূরান্তেরও কিছু কবির কবিতা। কবিদের তালিকায় চোখ বোলালেই দুই সম্পাদকের এলেমের তারিফ করতে হয়; যদিও নিজেরা প্রতিষ্ঠিত কবি হওয়ার সূত্রে তাঁদের এই এলেম থাকাটা ই স্বাভাবিক। কথা হচ্ছে বরাক উপত্যকার বদরপুর থেকে প্রকাশিত - সদ্য পেরিয়ে আসা বিশ্ব কবিতা দিবসের সন্ধ্যায় উন্মোচিত হওয়া ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘কাব্যশ্রী’ নিয়ে। আলোচ্য সংখ্যাটি পত্রিকার দ্বিতীয় বর্ষের তৃতীয় সংখ্যা। একটি আদ্যন্ত কবিতাময়তা এই পত্রিকার ঘরে-বাইরে। নামলিপির ক্যাপশনে লিখা আছে - ‘কবিতার হাত ধরে’ - অর্থাৎ কবিতার হাত ধরে কাব্যশ্রী। পত্রিকার নামকরণের পেছনে এক গৌরবের ইতিহাস - একাধারে মন খারাপেরও। বরাক তথা সামগ্রিকভাবে কবিতা বিশ্বে কাব্যশ্রী বক্‌সী ভট্টাচার্য এক বহুচর্চিত নাম। বহির্বরাকে তাঁর কবিতা ছড়িয়ে পড়েছিল ক...