এই তো বেশ ভালো আছি দারুণ পৃথিবী রঙে রূপে রঙিন , নীলিমা ছুঁয়েছে সবুজ , সুখ আনি সুখ খাই। ইচ্ছেনজর এড়িয়ে শুধু থেকে যায় - লাল গুলি , বারুদ , বন্দুক , বেয়নেট বেয়ে ফিনকি দিয়ে গড়িয়ে পড়া কৃষ্ণচূড়া লাল। ঝরালো যাঁরা তপ্ত শোণিত ধারা স্খলিত পৌরুষে ধন্দ জাগে - শহিদ কি তাঁরা ? আমাদের তো মুখোশ নেই - হোক তবে তর্পণ লক্ষ হৃদয়ে পালিত হোক - অমর ‘ শহিদ স্মরণ ’ ।
স্বপ্নের ফেরিওয়ালা