এই তো বেশ
ভালো আছি
দারুণ পৃথিবী রঙে রূপে রঙিন,
নীলিমা
ছুঁয়েছে সবুজ, সুখ
আনি সুখ খাই।
ইচ্ছেনজর এড়িয়ে শুধু থেকে যায় - লাল
গুলি, বারুদ, বন্দুক, বেয়নেট বেয়ে
ফিনকি দিয়ে গড়িয়ে পড়া কৃষ্ণচূড়া লাল।
ঝরালো যাঁরা তপ্ত শোণিত ধারা
স্খলিত পৌরুষে ধন্দ জাগে - শহিদ কি তাঁরা ?
আমাদের তো
মুখোশ নেই - হোক তবে তর্পণ
লক্ষ হৃদয়ে পালিত হোক - অমর ‘শহিদ স্মরণ’।
দারুণ পৃথিবী রঙে রূপে রঙিন,
ইচ্ছেনজর এড়িয়ে শুধু থেকে যায় - লাল
গুলি, বারুদ, বন্দুক, বেয়নেট বেয়ে
ফিনকি দিয়ে গড়িয়ে পড়া কৃষ্ণচূড়া লাল।
ঝরালো যাঁরা তপ্ত শোণিত ধারা
স্খলিত পৌরুষে ধন্দ জাগে - শহিদ কি তাঁরা ?
লক্ষ হৃদয়ে পালিত হোক - অমর ‘শহিদ স্মরণ’।
Comments
Post a Comment