Skip to main content

Posts

Showing posts with the label পত্রিকা আলোচনা ১০১

উৎকর্ষে ভাস্বর - শরৎ ২০২৪ সংখ্যা ‘মজলিশ সংলাপ’

আসলে একটি পূজা সংখ্যা বা শারদীয় সংখ্যাই যদিও একে অভিহিত করা হয়েছে ‘ শরৎ ২০২৪ ’ সংখ্যা হিসেবে সম্ভবত প্রকাশে কিছু বিলম্বের কারণেই । ব্রহ্মপুত্র উপত্যকা থেকে নিয়মিত প্রকাশিত ‘ মজলিশ সংকাপ ’- এর এটি ১৫৭তম সংখ্যা । শারদীয় বলেই প্রকাশিত হয়েছে বর্ধিত কলেবরে , গুচ্ছ গদ্য - পদ্য - প্রবন্ধে ভরপুর হয়ে - অন্তত ছোট পত্রিকা বা লিটল্ ‌ ম্যাগাজিনের হিসেবে তো বটেই । ‘ সংলাপ ’- এ সততই উত্তর - পূর্বের পাশাপাশি ঈশান - বহির্ভূত কবি লেখকদের উপস্থিতি বিদ্যমান । এবার যেহেতু শারদীয় তাই স্বাভাবিক ভাবেই ঘটেনি ব্যত্যয় । একগুচ্ছ কবিতার বাইরেও সন্নিবিষ্ট হয়েছে গল্প, নভেলেট, মুক্ত গদ্য, প্রবন্ধ আদি। সম্পাদকীয়তে স্বাভাবিক ছন্দেই এসেছে প্রতিবেশী অঞ্চলের ধর্মীয় সন্ত্রাস ও নারী নির্যাতনের প্রসঙ্গ। তবে পাশাপাশি ব্যতিক্রমী হয়ে এসেছে প্রতিবাদ ও শুভদিনের প্রত্যয় - ‘...সময় আমাদের হাতের মুঠোয় নয়। তবু প্রতিবাদী নির্ঘোষে এই দুঃসহ বর্তমানকে জয় করে এক সদর্থক ভবিষ্যতের স্বপ্ন দেখাই হবে সময়ের আহ্বান। জাগ্রত হোক শুভবুদ্ধি, জয় হোক মানবতার। জয়তু শরৎ, জয়তু অভয়া।’ কবিতার পৃষ্ঠাগুলো আলাদা করে গদ্যপর্যায় ধরে এগোলে বিভাগ অনুযায়ী প্...