আজ এই শেষ শ্রাবণের নিঝুম রাতে স্বচ্ছ আকাশ- কোথাও নেই মেঘ বৃষ্টি বাদলা হাওয়া - এ তোমার কেমন আসা যাওয়া ? পথ চেয়ে রয় কুসুম লতা পথ চেয়ে রয় কাব্য কথা - এ তোমার কেমন উদাসীনতা ? ঝিলের জলের বৃষ্টিফোঁটায় দেখতে পেতাম মুক্তো দানা , তার মুক্তোঝরা হাসির ছটায় মন কেমনের বৃষ্টিধারায় বিভোর শ্রাবণ মন না মানা - এ তোমার কেমন দেউলেপনা ? এই শেষ শ্রাবণের শেষের বেলা পয়ার সুরে উঠত জেগে লখাই , বৃষ্টি নিয়ে আসত উতল হাওয়া - তার প্রাণের কথা করত আনাগোনা। তার ' জলকে চল ' আর ফানুস কথার বড়াই আজ শ্রাবণ শেষে খেই হারিয়ে - এ তোমার কেমন কাঙালপনা ? চাল গড়িয়ে আল পেরিয়ে ছুটোছুটির ছল স্ফটিক ধারার বড্ড তাড়া ' ঘরকে চল ', তার গরম চায়ে মায়ার চুমুক বৃষ্টিভেজা ছত্রছায়ায় সেলফি সুখ আজ বর্ষাবিদায় , বিষণ্ণ সংসার এ তোমার কেমন ' কাজির বিচার ' ?
স্বপ্নের ফেরিওয়ালা