অস্তিত্বের খোঁজ কিছু ভুল করে সহজ পথে চলি , কিছু সোজা সাপটা ভুলের ফাঁদে পড়ি । কখনো তেঁতুল পাতার ন ' জন সূত্রে ভিরমি খেতে হয় - ভিত্তি বর্ষে জেগে ওঠে খটকা । ভুলে - মাড়িয়ে আসা পথের সাকিন হাটে ঘাটে পাহাড়ে খুঁজে মরি শিলা বক্ষে বিষ্ণু পদচিহ্ন - অনন্ত । শ্রী বিষ্ণু অধরা আজ অনন্ত শয়নে অস্তিত্বের ভিত্তি প্রস্তর সেই পথে ভাসমান শিলাখণ্ড মরীচিকা - জলে । আচমকা চকমকি পরশ পাথর ভেসে উঠে কল্পনা অগোচরে , জ্বলে উঠে আপন মহিমায় - মুহূর্তে করায়ত্ত নামাঙ্কিত দিশা । নিশ্চিন্তির হড়পা বানে প্রজন্মের সুখ প্লাবনে - স্থাপিত হয় নির্ভর আগামীর সুরক্ষিত বংশলতিকা - ধরে থাকে বক্ষ জুড়ে - কুলদেবতা পদচিহ্ন ।
স্বপ্নের ফেরিওয়ালা