কাছে এলে অন্য আরো এক হাত তবেই বাজে সশব্দ করতালি , তা সে বেসুরো কিংবা পলকা যতই হোক তবেই তো হয় করমর্দন , হোক না শীতল , তাতে অস্বস্তি যতই হোক । দ্বিরালাপ - সে তো কদাপি নয় একমুখী আসে যদি কথা ভেসে এপার থেকে ওপারে , কিংবা ওপার থেকে এপারে তবেই কথা হয় অন্যথা , হৃদয় কি কথা কয় ? এক তরফের একটি মুচকি হাসি সমাহিত হৃদয় খুঁড়ে যদি না বিঁধে অন্তরে যদি না ফিরে যায় কবিতা কথায় হৃদয় দাপিয়ে উঠে কি ঝঞ্ঝা বায় ? কেউ আছে বলেই কেউ বেঁচে থাকে কিছু দিন হোক সে যতই নীরব নিথর অনুভব জুড়ে বৃক্ষের মতো বেঁচে থাকে সব কথা , যাপনের সুখবেলা বুকে ধরে যত পরশমণি জ্বালা , খেলা । পরশপাথরের থেকে জেগে ওঠা সব ফুলকি রাতজাগা বহতা নদীর বুকে দুলকি ছন্দে জ্বলে ওঠে নিরবধি দূর থেকে যায় দেখা ফিসিফিস কথামালা এ নিয়েই হোক আগুয়ান পথ চলা ।
স্বপ্নের ফেরিওয়ালা